শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবাগত ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবাগত ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন সৈয়দা ইয়াসমিন সুলতানা। সোমবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো:আসাদুজ্জামান। এর আগে রোববার (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এর সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদানকৃত সৈয়দা ইয়াসমিন সুলতানা (১৮১১৭) বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা এবং তাঁর নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এর আগে সৈয়দা ইয়াসমিন সুলতানা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও ভিপি সেল) হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com