শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার ঘাঘট নদীর ফোরকানিয়া ঘাটে ব্রিজ না থাকায় নৌকাই ভরসা

আনোয়ার হোসেন   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার ঘাঘট নদীর ফোরকানিয়া ঘাটে ব্রিজ না থাকায় নৌকাই ভরসা

কথা রাখেননি সাবেক এমপি। গাইবান্ধার ঘাঘট নদীর ফোরকানিয়া ঘাটে আজও নির্মিত হয়নি ব্রিজ। চরম ভোগান্তিতে কয়েক গ্রামের হাজারো মানুষ। নৌকাই তাদের এক মাত্র ভরসা। জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলা ও সাদুল্লাপুর উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহমান ঘাঘট নদী। এ নদীর সীমান্তবর্তী এলাকার সদরের বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামের ফোরকানিয়া ঘাটে আজও নির্মিত হয়নি ব্রিজ। ঘাটের দু’পাড়ের মানুষের অনেক দিনের দাবী ছিল এখানে একটি ব্রিজ নির্মাণের। তাদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তিনি আর প্রতিশ্রুতি রাখেননি।

ফলে দূর্ভোগ শেষ হচ্ছে না সাধারণ জনগণের। ঘাটটিতে শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করা গেলেও বর্ষাকালে একমাত্র ভরসা নৌকা। শুকনো মৌসুমে নদীর পানি পুরোপুরি শুকিয়ে না গেলেও নদীর মাঝ পথে খালের মতো হয়। বাঁশের তৈরী সাঁকো পেরিয়ে দুই এলাকার জনগন মোটর সাইকেল, ভ্যান, বাইসাইকেল কিংবা পায়ে হেঁটেই নদী পাড় হয়। ভুক্তভোগী লোকজন বলেন, এখানে একটা ব্রিজ খুবই জরুরি। বর্ষাকালে প্রচুর পানি এবং শুকনো মৌসুমে ভাঙাচোরা পথে ধুলাবালি থাকে। ব্রিজ না থাকায় আমাদের প্রচুর সমস্যা হচ্ছে।  ছাত্র শাকিল মিয়া বলেন, স্কুলে যেতে হলে এই ঘাট পার হয়ে আমাদের যেতে হয়। সময় মতো নৌকা না পেলে স্কুলে পৌঁছতে দেরী হয়।

ব্যাবসায়ী মোহাব্বদ আলী বলেন, আমাদের অনেক দিনের আশা এখানে একটি ব্রিজ হবে। এখন তো আর সংসদ সদস্য ক্ষমতায় নাই। আবার নতুন করে আমাদের নেতাদের পিছনে পিছনে ঘুরতে হবে। মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামান বলেন, আমি মাঝে-মাঝে এ ঘাট দিয়ে যাতায়াত করি। আমাদের অনেক দিনের দাবি ছিলো চলাচলের জন্য একটি ব্রিজের। যা কর্তৃপক্ষের নজরে পড়েছিলো।

তবে এই মুহুতে অন্তরবর্তীকালীন সরকার ক্ষমতায়। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দিকে একটু নজর দিয়ে নদী পারাপারের বিশাল সমস্যা দূর করবেন।” উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে এখানে একটি ব্রিজ নির্মাণ করবেন এমনটাই প্রত্যাশা এই ঘাটের দু’পাড়ের হাজারো মানুষের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com