শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘খেলার জগৎ’ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

মো: পাপুল সরকার গাইবান্ধা (পলাশবাড়ী):   |   বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘খেলার জগৎ’ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
৫১

গাইবান্ধার পলাশবাড়ীতে “খেলার জগৎ” মডেল বাস্তবায়ন কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ।

কার্যক্রমটি আয়োজন করে অ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। কারিগরি সহযোগিতায় ছিল ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট (BRAC IED)।

এসময় আরও উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, ব্র্যাক ডিস্ট্রিক কোঅর্ডিনেটর
মো. মোশারফ হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচি পরিচালিত খেলার জগৎ এর জেলা ব্যবস্থাপক মো. নাজমুল করিম শিমুল।

সভায় বক্তারা বলেন, “খেলার মাধ্যমে শিশুর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলার জগৎ মডেল শিশুদের প্রাথমিক শিক্ষা, সৃজনশীলতা, সামাজিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।”

পলাশবাড়ীতে পরিচালিত এই কর্মসূচির সাফল্য আরও সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের কাজ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com