শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উপলক্ষে পুর্ণ্যাথীদের ঢল

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উপলক্ষে পুর্ণ্যাথীদের ঢল
৬৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উপলক্ষে হাজারো হিন্দু ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে আগত ভক্তরা নদীর তীরে জড়ো হন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপমোচন হয় এই বিশ্বাস থেকেই প্রতি বছর এ স্নানে অংশ নেন ভক্তরা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর ঘাটগুলোতে ভিড় বাড়তে থাকে। নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষকে স্নানে অংশ নিতে দেখা যায়।

পুণ্যার্থীরা জানান, দীর্ঘদিনের ধর্মীয় রীতি পালন করতে এবং আত্মিক শান্তি লাভের আশায় তারা এই স্নানে অংশ নিতে এসেছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে এখানে আসেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নদীর ঘাটগুলোতে স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে, পুণ্যার্থীদের আগমনে নদীর তীর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল বসেছে। প্রতি বছরের মতো এবারও ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানকে কেন্দ্র করে ফুলছড়িতে এক ভিন্নমাত্রার ধর্মীয় ও সামাজিক মিলনমেলার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com