শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুরুজের মৃত্যু, প্রেসক্লাবের শোক

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুরুজের মৃত্যু, প্রেসক্লাবের শোক

গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক গাইবান্ধার মুখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, গাইবান্ধা প্রেসক্লাবের সাবেক সদস্য ও মায়া ক্লিনিকের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সুরুজ অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজেউন)।

শহরের ভিএইড রোডস্থ বাসায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে আটটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। বাদ আছর গাইবান্ধা পৌর গোরস্থান মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে, সাংবাদিক রফিকুল ইসলাম সুরুজের মৃত্যুতে গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ হতে সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com