শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার লক্ষ্মীপুরে অভিযানের পরও ফের কৃষি জমির মাটি কাটার প্রস্তুতি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার লক্ষ্মীপুরে অভিযানের পরও ফের কৃষি জমির মাটি কাটার প্রস্তুতি
৯২

গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নে অভিযানের পরও ফের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবাদী জমির মাটি কাটার প্রস্তুতি নিচ্ছ মাটি খেকো অসাধু চক্র।

স্থানীয়রা জানান, ধান কাটার পর মাঠ ফাঁকা থাকায় সক্রিয় হয়ে উঠে এক শ্রেণীর অসাধু মাটি খেকো চক্র। কেউ কাঁচা টাকার লোভে, কেউ আবার পাশের জমি নিচু হয়ে যাওয়ায় বাধ্য হয়ে বিক্রি করেন নিজের জমির উর্বর মাটি। এতে মাটি কর্তনকৃত জমির ক্ষতির প্রভাব পড়ে আশপাশের সব জমিতে। ইটভাটাসহ বিভিন্ন কারণে জমির উপরের উর্বর মাটি কেটে নেয়ায় জমিগুলো বেহাল দশা হয়ে পড়ে। মাটি খেকো চক্রের এমন বেআইনি কর্মকাণ্ডের মুখে গতকাল শনিবার
(১০ জানুয়ারী) বিকেল আনুমানিক ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত আকস্মিক অভিযান চালিয়ে জনৈক জমি মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করাসহ একটি কাকড়া (ট্রাক্টর) জব্দ করে। এ সময় অভিযানের এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে মাটি খেকো চক্র আতঙ্কে মাটি কাটা বন্ধ করে মাঠ থেকে কাকড়া (ট্রাক্টর) গুলো নিরাপদে সরিয়ে নেয়। এ আতঙ্কে আজ রোববার মাটি খেকো চক্রের অপতৎপরতা বন্ধ থাকলেও আগামীকাল সোমবার সকাল থেকে ফের কাজ চলমান রাখার প্রস্তুতি নিচ্ছে।

এমতাবস্থায় পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে এবং এলাকার রাস্তাঘাট রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com