আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৮১ বার পঠিত | পড়ুন মিনিটে
“ন্যায়, ইনসাফ ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে প্রয়োজন সৎ ও দক্ষ নেতৃত্ব।” এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ৩০ গাইবান্ধা-২ (সদর উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাইবান্ধা জেলা জামায়াতের আমীর এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম এর পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠিত।
লক্ষ্মীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দাওয়াতি গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার
(১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ২ ও ৪নং ওয়ার্ডের গণসংযোগে অংশ নেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর ইউনিয়ন শাখার আমীর মাও. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি কামরুজ্জান স্বপন, রুহুল আমিন প্রমুখ।
এ সময় তারা ভোটারদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে, ৩০ গাইবান্ধা-২ (সদর উপজেলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী আব্দুল করিম এর পক্ষে দোয়া কামনাসহ দাঁড়িপাল্লা প্রতিক সম্বলিত লিপল্টে বিতরন করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com