শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্টভ্যানের ধাক্কায় নিহত-২ আহত-৫

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্টভ্যানের ধাক্কায় নিহত-২ আহত-৫
৫৮

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ট ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। পুলিশ কাভার্ট ভ্যান, সিএনজিসহ অটোরিশাটি থানার হেফাজতে নেয়েছে।

স্থানীয়রা জানায়, ওইসময় একটি কাভার্টভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার চালক ও চালক সহ ২ জন নিহত হয় সেই সাথে আরও ৫ যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে ২ জনের অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com