শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার ৩ জিনের বাদশা ঝিনাইদহে আটক

আনোয়ার হোসেন   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার ৩ জিনের বাদশা ঝিনাইদহে আটক
২০

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে ৩ ‘জিনের বাদশা’কে আটক করা হয়েছে। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে। আটকরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার শমসপাড়ার আজিজার রহমানের ছেলে নুর আলম, একই গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম।

তাদের কাছ থেকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে, বিথী খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীর কাছে সম্প্রতি ‘জিনের বাদশা’ সেজে গভীর রাতে ফোন করেন আটকরা। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথী। তখন কথিত জিনের বাদশা বলে ওঠেন, ‘আমি মানুষ না, আমি জ্বীন। তুই জ্বীনের সঙ্গে কথা বলছিস মা। আমি জ্বীনের বাদশা কোহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি। তুই তোর পরিচয় দে মা। তোর মঙ্গল হবে। পরিচয় না দিলে পরিবারসহ এখনই ধ্বংস হয়ে যাবি।

বিথী খাতুনের বিয়ের ১২ বছর পর সন্তান হওয়ায় কথিত জ্বীনের বাদশার সেসব কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের ২০ হাজার টাকা পাঠান। এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে বিথী খাতুনকে স্বর্ণ সাদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসেন। গোপন সূত্রে এ খবর পেয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাদেক হাতেনাতে আটক করেন। এ ঘটনায় বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com