শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, ৪০ হাজার টাকা জরিমানা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন, ৪০ হাজার টাকা জরিমানা
৬১

রমজান মাস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামে অবস্থিত “মিথুন অটো চিড়া ও মুরির মিল” এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মিলটিতে অস্বাস্থ্যকর স্থানে মুড়ি সংরক্ষণ করা হচ্ছিল। চালের মধ্যে পোকা পাওয়া যায় এবং উৎপাদনে ব্যবহৃত লবণ ছিল নিম্নমানের ও ভেজালযুক্ত। এছাড়া প্রতিষ্ঠানের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। মিলের ভেতরের পরিবেশও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরেশ চন্দ্র, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অফিসার মিলন মিয়া ও
র‍্যাব-১৩-এর ডেপুটি স্ট্যান্ডার্ড ডিরেক্টর জিহাদ হাসান।

কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে জড়িতদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রমজান মাসে খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকি প্রয়োজন।

রমজানের সারা মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com