আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাঘাটায় একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে
উপজেলার বারকোনা বাজার সংলগ্ন স্থানীয় বিএনপির নির্বাচনী অফিসের সামন থেকে এটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বারকোনা বাজার এলাকার স্থানীয় বিএনপির নির্বাচনী অফিসের সামনে সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যোগ দেন। যৌথ বাহিনীর উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান জানান, ককটেল সদৃশ বস্তুটি উদ্ধারের পর নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।
এবিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আমরা সাঘাটা থানায় গিয়ে বিস্তারিত জানাবো।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com