আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
বুধবার রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে এ মূর্তি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দিনাজপুর, সিটিসি র্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।
র্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্তিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিকভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা- নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com