শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কারাবন্দী অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কারাবন্দী অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু
১০০

কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ ও পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে শনিবার রাত প্রায় ১১টার দিকে তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।

গাইবান্ধা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, ২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে তিনি একটি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে আসার সময় থেকেই তিনি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। এর আগেও একবার অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে কারাগারে ফিরেছিলেন।

কারা সূত্র জানায়, শনিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ-এর এই নেতা দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বাড়ি উপজেলার বৈরী হরিণমারী গ্রামে।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com