শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কারাবন্দী সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কারাবন্দী সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামে গাইবান্ধা জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। গাইবান্ধা জেলা কারাগারের ডেপুটি জেলার গোলাম সাকলাইন জানান, রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবু বক্কর সিদ্দিক মুন্নাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ডায়েবেটিস ও রক্তচাপজনিত সমস্যা ভুগছিলেন। ডেপুটি জেলার আরও জানান, আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত ২ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। নিহতের ছেলে সৌমিক বলেন, এক মাস আগে পুলিশ তাঁকে আটক করে। পরে তিনি জামিনে মুক্তি পেলেও জেলগেটে আরেকটি মামলায় পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com