শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি, পাম্প ম্যানেজারকে কারাদণ্ড

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শনিবার, ২৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি, পাম্প ম্যানেজারকে কারাদণ্ড
৫৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগে এক ফিলিং স্টেশনের (পাম্প) ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড ও খুচরা বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কে কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পাঁচ দিনে কারাদণ্ড দেন। এছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় নামক স্থানে সরকারে নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রির দায়ে খুচরা তেল বিক্রেতা হেলাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় থানা পুলিশ সহযোগিতা করেন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তেল নিয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com