শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কুকুরের কামড়ে নিহত পরিবারের পাশে জেলা পরিষদ : আর্থিক সহায়তা প্রদান

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ১৯ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কুকুরের কামড়ে নিহত পরিবারের পাশে জেলা পরিষদ : আর্থিক সহায়তা প্রদান
৬৭

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত ৫ ব্যক্তির পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক প্রমুখ।

আলোচনা সভা শেষে কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের সদস্যদের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকসহ অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, সতিরজান ও কঞ্চিবাড়ী গ্রামে একটি পাগলা কুকুরের হামলায় অন্তত ২১ জন আহত হন। চিকিৎসা নেওয়ার পরও একে একে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নন্দ রানী, রতনেশ্বর কুমার, মো. ফুল মিয়া, মোছা. আফরোজা বেগম ও মোছা. সুলতানা বেগম। বাকি আহতরা এখনও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com