শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন
২৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্ত নিশ্চিতকরণ এবং নারী ও শিশুর সহিংসতারোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের জফুর বাজারে ইউরোপীয় ইউনিয়ন ও স্টেটক্রাফ্ট এক্সচেঞ্জের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি পণ্য উৎপাদক এ্যাসোসিয়েশনের সদস্য এলিজাবেথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাব রক্ষক-কাম-ক্রেডিট সুপারভাইজার মেহেরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যানের প্রতিনিধি সানজু আরা, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসহাক আলী, গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি আবু সাইদ তুহিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা কৃষকের ন্যায্য অধিকার, কৃষি পণ্যের সঠিক মূল্য, নারীর সামাজিক নিরাপত্তা এবং শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com