শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় কৃষি অফিসের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় কৃষি অফিসের বিনামূল্যে বীজ ও সার বিতরণ
১৯

২০২৫-২৬ অর্থবছরে রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় গাইবান্ধা সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। উপজেলার ১৩টি ইউনিয়নের ৩ হাজার ১শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় থেকে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ কৃষক/কৃষাণীগণ। উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম আশা করেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের রবি ফসল চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com