আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
৪ দফা দাবি আদায়ে গাইবান্ধায় মানববন্ধন করেছে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি। রোববার জেলা শাখার আয়োজনে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ জনগণের মধ্যে ৪ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ওষুধ ব্যবসায়ী আবু সাঈদ শিমুল, শরিফুল কবির রনি, রেজাউল করিম তাজু, জিল্লুর রহমান মাসুম, মো. আলমগীর কবির, রেজা তৌফিকুর রহমান রানা, মো. জাফর ছাদেক, শহিদুর রহমান মিঠু, ফারুক আহম্মেদ বিপ্লব, মো. সেলিম মিয়া, মো. মাহফুজার রহমান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আমজাদ হোসেন প্রমুখ।
লিফলেটে উল্লেখিত ৪ দফা দাবিগুলো হচ্ছে জেলা শাখায় কথিত অবৈধ আহবায়ক কমিটির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ, বাতিলকৃত আহবায়ক কমিটির সকল সদস্যের সদস্যপদ আজীবনের জন্য নিষিদ্ধ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের মূল মধ্যস্থতাকারী রংপুরের আব্দুল কাদের ও নীলফামারীর সবুজসহ সংশ্লিষ্ট সকলকে সাধারণ সদস্যদের কাছে তাদের অপকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং জেলা নির্বাচনে সাংগঠনিক নিয়ম অনুসরণ করে প্রশাসকের নিবিড় তদারকির মাধ্যমে দ্রæত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব দাবি বাস্তবায়িত না হলে জেলার সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com