আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
খুচরা সার বিক্রেতা ও আই,ডি কার্ডধারী বহাল রাখা এবং টি,ও লাইসেন্সের দাবীতে মানববন্ধন, আলোচনা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বার) বেলা ৩টার দিকে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুচরা সার ব্যবসায়ী সমরেশ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সার ব্যবসায়ী দীপক কুমার পাল, মোস্তাক আহম্মেদ (হিরু), মোস্তফা আলম, আমজাদ হোসেন, শাহজাহান শেখ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিদের সিদ্ধান্তে তারা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। গাইবান্ধার ৭টি উপজেলার ৪৪ হাজার খুচরা সার বিক্রেতার অস্তিত্ব ও ৫ কোটি কৃষকের সেবা রক্ষায় সমস্যা সমাধানের জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন। শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com