শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় খেয়াঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় খেয়াঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন
৩৯

গাইবান্ধায় সুন্দরগঞ্জের খেয়াঘাটের টোল কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ দুপুরে ডিসি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সুন্দরগঞ্জ থানার ১৫ নং কাপাশিয়া ইউনিয়নের কচিম বাজার খেয়া ঘাট ইজারাদার কর্তৃক অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। নির্ধারিত নিয়ম ভঙ্গ করে ৩০ টাকার পরিবর্তে ২০ টাকা টোল নির্ধারণ ও আদায়ের দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন কাপাশিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জামাল উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অতিরিক্ত টোলের বোঝা বহন করতে হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ন্যায্য টোল নির্ধারণ এবং অতিরিক্ত আদায় বন্ধ করতে হবে।

মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com