শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় গৃহবধূ লিজার রহস্যজনক মৃত্যু, জনমনে প্রশ্ন এটি হত্যা না আত্মহত্যা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় গৃহবধূ লিজার রহস্যজনক মৃত্যু, জনমনে প্রশ্ন এটি হত্যা না আত্মহত্যা
৯৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। জনমনে প্রশ্ন উঠেছে এটি হত্যা না আত্মহত্যা? পুলিশ বলছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে মৃত্যুর সঠিক রহস্য।

সোমবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের চক গোবিন্দ গোহাটি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ লিজা বেগম ওই এলাকার খটু মিয়ার মেয়ে এবং একই এলাকার বাসিন্দা বাঁধনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় লিজা বেগম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তারা তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, লিজা বেগমের এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com