আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে একাব্বর আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ৪ নারীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করেছে।
গত শুক্রবার সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে
উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা ঝাকুয়াপাড়া গ্রামে। নিহত একাব্বর আলী ওই গ্রামের
আকবর আলীর ছেলে
থানা পুলিশ ও নিহতের পরিবারসূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে দীর্ঘদিন থেকে নিহত একাব্বর আলীর সাথে ভাগীশরিক আব্দুর রহিম মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিরোধী জমি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে একাব্বর আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন এবং স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এ দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় একাব্বর মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে মর্জিনা বেগম, স্বপ্না বেগম, নুরজাহান বেগম ও বেনু বেগম নামের ৪ নারীকে আটক করে।
এ প্রসঙ্গে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইকবাল পাশা বলেন, নিহতের ছেলে বাদী হয়ে শনিবার থানায় মামলা করেছে। আটক ৪ নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এজাহার নামীয় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com