আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।
এ উপলক্ষ্যে প্রথমেই একটি র্যালিটি গণগ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে প্রতিপাদ্য বিষয় ছিল ‘জ্ঞানই মুক্তি, আগামীর ভিত্তি’। শুরুতেই পায়রা উড়িয়ে প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক হারুন অর রশিদ, অধ্যাপক নাসরিন সুলতানা রেখা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবর্তন পাঠাগার ও সাহিত্য পরিষদের সভাপতি মো. নাবির আহমেদ।
বক্তারা বলেন, ‘গ্রন্থাগার হলো জাতির জ্ঞানভান্ডার। এটি কেবল বই পড়ার স্থান নয়, গবেষণার প্রসারেও অপরিসীম গুরুত্ব বহন করে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠানে বই পড়ার গুরুত্ব এবং ডিজিটাল গ্রন্থাগার ব্যবস্থার প্রসার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কৃত করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com