শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৫ দফা বাস্তবায়নের দাবি

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৫ দফা বাস্তবায়নের দাবি
১২

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে পৌর পার্কের শহিদ মিনার চত্বরে শহর ও সদর শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, সেক্রেটারী জেনারেল মাওলানা জহুরুল হক, সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান।
এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নুরুন্নবী প্রধানসহ শহর, সদর ও জেলা শাখার বিভিন্ন স্তরের জামায়াতের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com