শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক, প্রতিবাদে বিক্ষোভ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক, প্রতিবাদে বিক্ষোভ
২১

‘জাসদ নেতা’ খাদেমুল ইসলাম খুদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা আহবায়ক করার প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা পৌরপার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ থেকে মিছিলটি বের করা হয়। এতে সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় তারা-‘২৪ এর বিপ্লবীরা, গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই হবে রাজপথে’, ‘জুলাইয়ের চেতনা, বৃথা যেতে দিবো না’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজীদ বোস্তামি জ্বীম, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সংগঠক অতনু সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, গত ৩ ডিসেম্বর এনসিপির ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে
জাসদের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও ওই কমিটিতে ফ্যাসিস্টের একাধিক দোসর সদস্য হিসেবে রয়েছেন। দ্রুত ওই কমিটি বাতিল করে জুলাই আন্দোলনে অংশ নেয়া নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এর আগে, গাইবান্ধায় একটি রাজনৈতিক দলের কমিটি নিয়ে বিশৃঙ্খলার অভিযোগে এদিন
(৭ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়কসহ শীর্ষ ৬ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় কেন্দ্রীয় কমিটি। তারও আগে, খাদেমুল ইসলাম খুদিকে আহ্বায়ক করার প্রতিবাদে গত ৪ ডিসেম্বর এনসিপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com