আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ | সোমবার, ০১ জুন ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মে) দিবাগত
রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ আমিন আকন্দ (৫০) নামে এক মাদক কারবারিকে তার বসতবাড়ির আঙিনা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
অপর দিকে, একই ঘটনায় ঘটনাস্থল থেকে মোঃ আতিকুর রহমান (২০) নামে এক যুবককে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com