শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় তেল সংকট মোকাবেলায় মতবিনিময় সভা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় তেল সংকট মোকাবেলায় মতবিনিময় সভা
৮১

গাইবান্ধা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুর ২ টার দিকে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার( এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মিজ লাইলাতুল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল । এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার ফিলিং স্টেশন সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ কমিটির অন্যন্য সদস্যরা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা , জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য পাম্প মালিকদের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com