শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় দরিদ্র অসহায় মানুষের পাশে, অপরাজিতা ফাউন্ডেশন

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় দরিদ্র অসহায় মানুষের পাশে, অপরাজিতা ফাউন্ডেশন
১৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকালে গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ লাইফ ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অপরাজিতা ফাউন্ডেশন যে মানবিক কাজে এগিয়ে এসেছে, এটি সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সরকারি-বেসরকারি উদ্যোগে এমন সহায়তা কর্মসূচি অব্যাহত থাকলে কেউ শীতে কষ্ট পাবে না।

বিশেষ অতিথি বুলবুল ইসলাম বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। অপরাজিতা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। অপরাজিতা ফাউন্ডেশনের সহযোগী দাউদ হাসান সুমন জানান, “আমরা চাই, প্রতিটি মানুষ শীতে যেন একটু উষ্ণতার পরশ পায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শেষে, ফাউন্ডেশনের সদস্যরা ৫ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। দরিদ্র, অসহায় নারী, শিশু ও প্রবীণদের হাতে উষ্ণতার প্রতীক হিসেবে কম্বল তুলে দেন অতিথি ও সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com