শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
৩০

গাইবান্ধা সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাদ মাহামুদ সৈকত (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। সৈকত গাইবান্ধা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে। মাদক সেবন ও কারবারের দায়ে সৈকত বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি জেল থেকে বেরিয়ে কয়েকজন মাদক কারবারির সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল আলম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘটনে তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com