শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নালার পানিতে যুবকের মরদেহ, উদ্ধার করল পুলিশ

  |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নালার পানিতে যুবকের মরদেহ, উদ্ধার করল পুলিশ
২৯

গাইবান্ধায় নালার পানিতে ভাসমান মিলন আকন্দ (৩০) নামের এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরের দিকে জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার একটি নালা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন আকন্দ ওই ইউনিয়নের তরফ জাহান গ্রামের দুলা আকন্দের ছেলে। স্বজনরা জানায়, মিলন আকন্দ রোববার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় অনুসন্ধানের এক পর্যায়ে আজ সকালের দিকে বাড়ির অদূরে একটি নালার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার জানান, নয়াপাড়া এলাকার নালা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর নেপথ্য রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com