শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নালার পানিতে ভাসছিল কৃষকের মরদেহ, উদ্ধার করল পুলিশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নালার পানিতে ভাসছিল কৃষকের মরদেহ, উদ্ধার করল পুলিশ

গাইবান্ধায় আব্দুল গোফ্ফার সরদার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুৃলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলার পলাশবাড়ী উপজেলার মানিয়ানদহ ভেগীর ব্রীজ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল গোফ্ফার উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর গ্রামের মৃত কপিল উদ্দিন সরদারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফ্ফার। পরে গভীর রাত পযন্ত পরিবারের লোকজন তাকে খুজঁতে থাকে। খোঁজার এক পর্যায়ে আজ সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রীজ এলাকায় নালার পানিতে কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পায়। পরে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শাহাদত হোসেন বলেন, পানিতেে বিবস্ত্র ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com