শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক

  |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক
৯৩

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ. ডাবলু. ও. ইন্টারন্যাশনাল এন্ড বিএমজেট এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রোসপারিটি প্রকল্পের আওতায় এ নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার। আরও উপস্থিত ছিলেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ছামছুল হক, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সহ অন্যরা।

গোল টেবিল বৈঠকে ঘন্টা ব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন, অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমানসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসি কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা জানান। তাছাড়া নিরাপদ অভিবাসনের বিষয়ে ১৩ টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com