শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক শোভাযাত্রা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক শোভাযাত্রা
১১

গাইবান্ধায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক) এবং পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্লাস্টিক-পলিথিন বর্জন করে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন।

এসকেএস ফাউন্ডেশন ও বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার
(৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এসময় অংশগ্রহণকারীরা প্লাস্টিক-পলিথিন বর্জন করে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও পৌরপার্কে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের কারণে পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। এর ফলে কৃষিজমির উর্বরতা হারাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, নদী-খাল ভরাট হয়ে যাচ্ছে; এমনকি প্রাণীকূলের মৃত্যু পর্যন্ত ঘটছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে -মাটি, পানি ও খাদ্যশৃঙ্খলে ঢুকে পড়ছে এই প্লাস্টিকের ক্ষুদ্র কণা, যা দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।

প্লাস্টিক-পলিথিনের বিকল্পের কথা জানিয়ে বক্তারা বলেন, প্লাস্টিকের বিকল্প আমাদের হাতের কাছেই আছে। কাপড় ও পাটের তৈরি ব্যাগ, মাটির পাত্র, ধাতব বা কাচের জিনিসপত্র ব্যবহার করলে প্লাস্টিক-পলিথিন দূষণ অনেকাংশে কমানো সম্ভব।

এসময় বক্তব্য দেন, এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, সংস্থাটির রাইজিং ফর রাইটস প্রজেক্টের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম, কমিউনিকেশন অফিসার প্রদীপ রায়, বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, নির্বাহী সদস্য জেরিন আক্তার প্রমুখ। এছাড়াও এসকেএস ও বিওয়াইও ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com