শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের চকবুরুল গ্রাম থেকে তাহেরা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩ অক্টোবর শুক্রবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে একটি পুকুরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত তাহেরা বেগম জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকার মৃত আবু তালেবের মেয়ে।

গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম গণমাধ্যমে জানান, পরিবারের তথ্য অনুযায়ি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাহেরা বেগম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ওই পথে যাওয়ার সময় হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পুকুরে পড়ে যান এবং সেখানেই মারা যান। স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com