শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন, আটক ৩

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন, আটক ৩
৪১

গাইবান্ধা জেলা সদরে দিনের আলোয় এক লোমহর্ষক হামলার ঘটনা ঘটেছে। রুবেল মিয়া নামের এক যুবকের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার ডান হাতের কবজি শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। আহত করা হয়েছে রুবেলের সঙ্গীয় বন্ধু মোশারফ রহমানকেও। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।  এর আগে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল গাইবান্ধা পৌর শহরের মুহুরিপাড়া এলাকার মোকাব্বর মিয়ার ছেলে। আটককৃতরা হলেন গাইবান্ধা শহরের মধ্য ধানঘড়া এলাকার আকবর আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম বাবু (৪৬) ও সুলতান মিয়া (৩৬) এবং একই এলাকার নুর আলমের ছেলে রাকিব মিয়া (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় যান রুবেল মিয়া।  সেখানে পৌঁছতেই পূর্ব শত্রুতার জেরে সুখনগর এলাকার বাবুসহ পাঁচ থেকে সাত জন দুর্বৃত্ত প্রকাশ্যে অতর্কিতভাবে মোশারফ ও রুবেলের ওপর হামলা চালায়।  এতে ধারালো দেশীয় অস্ত্র ‘বেকি’র প্রথম আঘাতেই তারা রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে।  এরপর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা কাটা হাতসহ রুবেলকে সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  আহত মোশারফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতেই রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মামলায় ১০ জনের নামসহ এতে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার পরপরই তিন জনকে আটক করে পুলিশ। আহত বন্ধু মোশারফ রহমান বলেন, আমাদের সঙ্গে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল।  আমার নিরীহ বন্ধুকে এভাবে কুপিয়ে হাতের কবজি কেটে দিয়েছে, আমাকেও তারা অস্ত্র দিয়ে আঘাত করেছে।  তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com