আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে গাইবান্ধার পাঁচটি আসনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টুনি থাকবে। সব কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোন কারণ নেই।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সুত্র জানায়, জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৮০টি কেন্দ্রে ভোটগ্রহন করা হবে। এরমধ্যে ৬৭৫টি সাধারণ কেন্দ্র এবং পোষ্টাল ব্যালট গ্রহনের জন্য থাকবে পৃথক ৫টি কেন্দ্র। সব কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা। জেলা ও উপজেলা কন্ট্রোল রুম থেকে কেন্দ্রগুলো মনিটর করা হবে।চরাঞ্চলের বিদ্যুৎবিহীন ১১টি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
সুত্রটি জানায়, গাইবান্ধা জেলায় ৪০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১ হাজার ১৫০ জন সেনাবাহিনী কর্মকর্তা-সদস্য, ১৫ প্লাটুন বিজিপি, ২ হাজার পুলিশ, রাবের ১৫ টি টিম, ৮ হাজার ৭৭৫ জন আনসার- ভিডিপির সদস্য এবং অসংখ্য নৌ-পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। অস্ত্রধারি পুলিশ-আনসার ছাড়াও কেন্দ্রে দায়িত্বরত আনছার সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। সাদা পোশাকে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ভোটের দিন গোটা জেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টুনি। সর্বত্র নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com