শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় “ভোটের গাড়ি”, নির্বাচন ও গণভোটের বার্তা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় “ভোটের গাড়ি”, নির্বাচন ও গণভোটের বার্তা
৪৮

দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।

বুধবার বেলা ১১ টার দিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে ২ ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেই সাথে গাড়িতে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এ ছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং গাইবান্ধা জেলার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার , অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com