শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ভোটের মাঠে ব্যতিক্রমী প্রচার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ভোটের মাঠে ব্যতিক্রমী প্রচার
৯৪

নির্বাচনি প্রচার মানেই বিশাল মোটরসাইকেল মহড়া, মাইকের কানফাটানো আওয়াজ আর শত শত কর্মীর স্লোগান—এমন চেনা ছবির বাইরে গিয়ে এক অনন্য নজির সৃষ্টি করছেন গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের ঢেঁকি মার্কার প্রার্থী আজিজার রহমান বিএসসি।

আজিজার রহমান বিএসসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রচারণার জন্য তিনি বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। কোনো কর্মী বা সমর্থকদের বহর ছাড়াই একটি পুরাতন বাইসাইকেলে চড়ে হাতে হ্যান্ড মাইক নিয়ে সাধারণ মানুষের কাছে নিজের সালাম পৌঁছিয়ে ভোট প্রার্থনা করছেন। এ আসনের নির্বাচনী ডামাডোলে এমন সাদামাটা প্রচারণা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। ভোটের মাঠে এ দৃশ্য যেন এবারের নির্বাচনের এক নতুন দৃশ্যপট।

আজিজার রহমান বিএসসি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢেঁকি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় কর্মীবাহিনী বা বিপুল অর্থ না থাকলেও তার একমাত্র সম্বল একটি বাইসাইকেল ও একটি হ্যান্ড মাইক। সাইকেলের প্যাডেলে পা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম থেকে গ্রামে, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলছেন, ভোট চাইছেন। যেখানে মানুষের জটলা দেখছেন, সেখানেই থেমে তুলে ধরছেন নিজের কথা। ঢেঁকি প্রতীককে জয়যুক্ত করার কথা।

স্থানীয় ভোটাররা বলছেন “বর্তমান সময়ে বড় বড় মিছিল-মিটিং ছাড়া নির্বাচন ভাবাই যায় না। সেখানে তিনি একাই বাইসাইকেল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগটি আমাদের কাছে বেশ ভালো লাগছে।”

প্রার্থী আজিজার রহমান বিএসসি জানান, “আমার টাকা-পয়সা নেই, কর্মীও নেই। তাই নিজেই সাইকেল চালিয়ে প্রচারণা করছি। এতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারছি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

তার স্বপ্ন—এমপি হয়ে জাতীয় সংসদে গিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা। ব্যতিক্রমী এই সাইকেল চড়ে প্রচারণা ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com