শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো একটি অসহায় পরিবার

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো একটি অসহায় পরিবার
৩৫

গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিতে নিঃস্ব পরিবারটির করুন আর্তিতে আকাশ-বাতাস যেন ভারি হয়ে উঠছে।

 

গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জেলার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আব্দুল ছাত্তার মিয়ার স্ত্রী সাজেদা বেগম অন্যান্য দিনের ন্যায় রাতের খাওয়া শেষে পরিবার-পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে সাজেদা বেগমের ঘরে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে নিমিষেই ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অল্পের জন্য পরিবারের লোকজন প্রাণে রক্ষা পেলেও ঘরে রক্ষিত

গুরুত্বপূর্ণ কাগজপত্র, খাদ্যসামগ্রী (চাল, আলু) হাঁস-মুরগি একটি ব্যাটারিচালিত ভ্যান পুড়ে যায়। এতে

প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে আগুনের সুত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মতে, আড়াই শতাংশ বসতভিটা ছাড়া পরিবারটির আর কোনো সম্পদ নেই ফলে তারা এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

 

আজ শনিবার সকালে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

স্বাভাবিক জীবনযাত্রা ফিরে পেতে সরকারসহ বেসরকারি সংস্থাগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এমনটাই প্রত্যাশা এই ভুক্তভোগী পরিবারের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com