শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
৬২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

রাত ১২টা ১ মিনিটে সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গাইবান্ধা প্রেসক্লাব, জেলা বিএনপি, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যদের প্রভাতফেরি, শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি এবং সকল সরকারি আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মহান ভাষা আন্দোলনে অমর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচি পালন করা হয়। বাদ জোহর ভাষা শহিদদের রূহের শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত ও দিনের সুবিধামত সময়ে সকল মন্দির গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় পৌর শহীদ মিনার চত্বরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ভাষা আন্দোলনের উপর নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, পৌর জামায়াতের আমির একেএম ফেরদৌস আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com