শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মহিলা পরিষদের আন্তর্জাতিক সিডও দিবস পালন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মহিলা পরিষদের আন্তর্জাতিক সিডও দিবস পালন
১১

আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে শনিবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ,লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ গৃহীত হলেও শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্যে বিলোপ হয়নি।

গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যে, রাজনৈতিক ও লোকজীবনে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে সামাজিক সমতা, অগ্রগতি সাধিত হবে না। বক্তারা আরও বলেন, সিডও সনদে সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারের কথা বলা হলেও পুরুষতান্ত্রিক সামাজিক মনন কাঠামোর জন্য আজও তা বাস্তবায়ন করা যায়নি। তাই বক্তারা নারী-পুরুষ নির্বিশেষে সকালকে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com