আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার পলাশবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক তরিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের ধাঙ্গিপুকুর (গুচ্ছগ্রাম) এলাকার মৃত মোশারফ ইসলামের ছেলে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এলাকায় বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে পৃথক দুই ব্যাগে থাকা সাড়ে ৪ কেজি গাঁজা জব্দসহ তরিকুল ইসলামকে আটক করা হয়। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, আটক তরিকুল ইসলাম বিক্রয়ের উদ্দেশ্যে এসব গাঁজা পাচার করছিলেন। যার বর্তমান বাজার মূল্য ৯০ হাজার টাকা। তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com