শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক
২০

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।

মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোর থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন এবং নগদ ৩ হাজার ৩শ ৫১ টাকা।

সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক আসামিদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com