শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মানববন্ধন : বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবি

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মানববন্ধন : বালাসী-বাহাদুরাবাদ সেতু নির্মাণের দাবি
৭৬

গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের ৮টি জেলার সাথে ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে বালাসীঘাট এবং জামালপুর জেলার বাহাদুরাবাদঘাটের ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা।

আজ শুক্রবার বিকেলে জেলার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সচেতন নাগরিক সমাজ, ফুলছড়ি আয়োজিত এক বিশাল মানববন্ধনে তারা এই দীর্ঘদিনের দাবি জানান। কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। যেহেতু সরকার যমুনা নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে, তাই গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের ৮ জেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সেতুটি যেন বালাসীঘাট-বাহাদুরাবাদঘাটের মধ্যে নির্মাণ করা হয়, সেজন্য তারা এই মানববন্ধনের আয়োজন করেছেন।

উত্তরাঞ্চলের জেলাগুলোর উন্নয়ন এবং জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বালাসীঘাট ও বাহাদুরাবাদঘাটের মধ্যে দ্রুততম সময়ে এই সেতু নির্মাণের জন্য তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com