আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় মোটরসাইকল চালক মাদক কারবারি ব্যক্তি পালিয়ে যায়।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মোটরসাইকেল থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গাঁজাসহ তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com