শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
৮৪

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহরের বিজয় স্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিষদ এর প্রশাসক অধ্যাপক ডা: সৈয়দ মঈনুল হাসান সাদিক, পুলিশ  সুপার জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com