শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় রিংকীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন, এলাকায় শোকের মাতম

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় রিংকীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন, এলাকায় শোকের মাতম
১০

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধায় দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বহনকারী হেলিকপ্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হাসবাড়ী স্কুল মাঠে অবতরণ করে। এ সময় উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে রিংকীর পরিবার ও আত্মীয়স্বজন মরদেহ গ্রহণ করেন। পরে অ্যাম্বুলেন্সে মরদেহটি তার ভবানীপুর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর তাকে এক নজর দেখতে অসংখ্য নর-নারীর ভিড় জমে। রিংকীর মৃত্যুতে পরিবার ও গ্রামের মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। তাকে দেখতে এসে তাঁর শিক্ষাজীবন ও ইতিবাচক চরিত্র স্মরণ করে গ্রামবাসী। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

নিহত রিংকী ওই গ্রামের আব্দুর রহমান এর মেয়ে।
বাবা আব্দুর রহমান উপজেলার বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। রিংকী দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। থামছেনা ছোট ভাইয়ের চোখের পানি।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে রিংকী নিহত হন। এই দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী আহত হন। নিহত ও আহতরা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার কাজ চালায়। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সেনানিবাস থেকে মরদেহটি হেলিকপ্টারে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com