শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় র‍্যাবের অভিযান : ৫৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় র‍্যাবের অভিযান : ৫৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২
৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) র‍্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পসহ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকাগামী নাবিল পরিবহণের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আরুয়া সোনাগাঁও এলাকার মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুর জেলার কোতয়ালী থানার মাসিমপুর এলাকার সাহাদত হোসেন (৩৬)।

র‍্যাব জানায়, তল্লাশির সময় তাদের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের দুটি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭২ হাজার টাকা জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com