শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শহীদদের স্মরণে বিএনপির দোয়া ও মৌন মিছিল

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শহীদদের স্মরণে বিএনপির দোয়া ও মৌন মিছিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই দলীয় কার্যালয় মিলনায়তনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলের আহবায়ক মো. মোস্তাক আহমেদ।

এরপর দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে জেলা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ প্রমুখ।

এছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় প্রত্যেক মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com